রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মিরপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার শোক প্রকাশ, আর্থিক সহায়তার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কর্মস্থলে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ প্রদানের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে ০৭ (সাত) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে। এছাড়াও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ; আহত ও নিহতদের তালিকা প্রণয়ন; পরিদর্শন প্রক্রিয়ায় কোন গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা; কারখানার ঝুঁকি নিরূপণ; ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102