রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেসময় বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক সংকটসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে। বিষণ্নতা বা মানসিক সংকটে থাকা মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে হবে—এমন উদ্যোগ নিতে হবে সমাজের প্রতিটি স্তরে।
অনুষ্ঠানের শেষে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102