রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আশুলিয়া সাব-রেজিস্টার অফিসে দুদকের অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি:

অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় দুদক কর্মকর্তারা আশুলিয়া সাব-রেজিস্ট্রোর অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান।

এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। তিনি অনুসন্ধান শেষে সাংবাদিকদের জানান, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। তারা এসব অনিয়মের সত্যতা পেয়েছে। এছাড়া তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102