শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ঈদকে সামনে রেখে রোজ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ গোল উৎসবে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেইন সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন: প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (FBCCI) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিগত ০৫ই আগস্ট’২০২৪ গনঅভ্যুত্থানের ফলে সৃষ্ঠ বর্তমান সরকার দায়িত্ব নেবার পর বিভিন্ন প্রতিষ্ঠান জনবান্ধব করার উদ্দ্যোগ গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (FBCCI) এবং সাধারন ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে বাণিজ্য সংগঠন বিধি ও এফবিসিসিআই এর সংস্কারের উদ্দ্যোগ গ্রহন করা হয়। সারা দেশে বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের সদস্যদের সাথে মত বিনিময় করে তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব গ্রহন করা হয়। এই সকল প্রস্তাব এফবিসিসিআই এর প্রশাসক বাণিজ্য মন্ত্রনালয়ে প্রেরন করেন। পাশাপাশি বিভিন্ন সভা ও সেমিনারে সংস্কারের পক্ষে ব্যবসায়ীদের দিক থেকে জোরালো অবস্থান ব্যক্ত করা হয়।

গত ২০/০৫/২০২৫ইং তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশ করেন। বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (FBCCI) হতে আমরা এই বিধিমালা কে স্বাগত জানাই।

বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা জনাব বশির উদ্দিন আহমেদ সহ বাণিজ্য মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা, আইন মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল সহ সকল কর্মকর্তা, এফবিসিসিআই এর প্রশাসক জনাব হাফিজুর রহমান সহ সকল ব্যবসায়ীবৃন্দ যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে এই বিধি প্রনয়নে সহায়তা করেছেন তাদেরকে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ হতে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাই।

দীঘ ৩১ বৎসর পর ব্যবসায়ীদের চাহিদা অনুসারে একটি যুগপোযোগী বিধি প্রনয়ন আগামী প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে। এই বিধি আগামী দিনগুলোতে এফবিসিসিআই সহ দেশের সকল বানিজ্য সংগঠনগুলি দখলদার মুক্ত হয়ে স্বকীয়তা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ৩.৫ কোটি ব্যবসায়ীদের অংশগ্রহন নিশ্চিত করবে।

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর বিধিমালা ২০২৫ এর গুরুত্বপূর্ন কিছু চুম্বক অংশ আপনাদের অবগতির জন্য তুলে ধরা হলো।

* এফবিসিসিআই এর সভাপতি, সহ-সভাপতি সহ সকল পরিচালকবৃন্দ সাধারন পরিষদের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

* পরিচালনা পর্ষদের আকার হবে ৪৬ জনের। চেম্বার গ্রুপ হতে ১৫ জন এবং এসোসিয়েশন গ্রুপ হতে ১৫ জন স্ব-স্ব গ্রুপ হতে পরিচালক নির্বাচিত হবেন। একটি মহিলা চেম্বার সহ ৬টি চেম্বার প্রতিনিধি এবং একটি মহিলা এসোসিয়েশন সহ ৬টি এসোসিয়েশন প্রতিনিধি বিনিয়োগের পরিমান, কর্মসংস্থান এবং বার্ষিক প্রদত্ত রাজস্ব বিবেচনায় এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের সদস্য হবেন।

* এফবিসিসিআই সহ সকল বাণিজ্য সংগঠনে পরপর দুই (০২) বার পরিচালক নির্বাচিত হলে বাধ্যতামূলক ভাবে এক (০১) বার বিরতি প্রদান করতে হবে।

সকল বাণিজ্য সংগঠনের (চেম্বার এবং এসোসিয়েশন) সভাপতি পদাধিকার বলে এফবিসিসিআই এর সাধারন পরিষদের সদস্য হবেন।

আমরা আশা করি আগামী নির্বাচনে ৩.৫ কোটি ব্যবসায়ীদের প্রিয় সংগঠন এফবিসিসিআই এর সাধারন পরিষদ সদস্যবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব তৈরী করবেন যারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষরনে নিঃস্বার্থভাবে কাজ করবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102