মেহেরপুর জেলা প্রতিনিধি, সাদ আহাম্মদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মংগলবার সকাল দশটার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেহেরপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ তরিকুল ইসলাম, ডাঃ মোহাম্মদ ইনজামামুল হক ও বিশিষ্ট সাংবাদিক রফিক উল আলম। সভায় জেলা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন প্রবীণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তারা প্রবীণ দের সুরক্ষায় বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
এনজিওর প্রতিনিধি হিসেবে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর সাদ আহাম্মদ, ফাহিমা খাতুন,কাজল রেখা, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির পরিচালক মোশাররফ হোসেন সহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন