বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

ঢাকাস্থ কুমিল্লার তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত নির্বাহী কমিটির সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা ড. খন্দকার মোশাররফ স্যার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ মে (বুধবার) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের নিজ বাসভবনে আয়োজিত হয় নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোরামের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। নবগঠিত ফোরামের পক্ষ থেকে উভয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের পৃষ্ঠপোষক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সভাপতি দাউদ-উজ-জামান লিটন শিকদার, সাধারণ সম্পাদক ইয়াইয়া খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির শিকদার, সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দীন ও লায়ন সাহিদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবির সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ঢাকায় বসবাসরত তিতাস উপজেলার জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে এই ফোরামের যাত্রা শুরু হয়েছে। দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে তিতাসের সুনাম ও সম্মান রক্ষায় কাজ করবে ফোরাম। প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেন নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “তিতাস হচ্ছে আমার প্রাণের এলাকা। এখানকার মানুষের কল্যাণে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোরাম যেন একতা, সততা ও আদর্শিক দায়িত্বশীলতার মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থে অবদান রাখে, সেটিই আমার প্রত্যাশা।”

ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমরা চাচ্ছি ঢাকায় অবস্থানরত তিতাসের জাতীয়তাবাদী সন্তানরা এই ফোরামের মাধ্যমে আরও সুসংগঠিত হোক, এবং কেন্দ্রীয় রাজনীতিতেও তাদের অবস্থান দৃঢ় করুক।”
এই সভাটি শুধুমাত্র একটি পরিচিতি সভা ছিল না, এটি ছিল ভবিষ্যতের পরিকল্পনা, সহযোগিতা এবং সংগঠনের কার্যকরী রূপরেখা নির্ধারণের একটি মাইলফলক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102