বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন,  ফার্স্ট অফিসার ও কেভিন ক্রু কে বিমান ও পর্যটন উপদেষ্টার ক্রেস্ট প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার, ১৯ মে, ২০২৫ খ্রি.

আজ সকাল ১১ টায় বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে  শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদ ল্যান্ডিং এর স্বীকৃতিস্বরুপ ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেভিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে  সম্মাননা স্মারক প্রদান করেন। উপদেষ্টা এই সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এরপর উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস  সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশন এ অংশ নেন। পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ সুচারুভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102