সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

জমি সংক্রান্ত বিরোধের জেরে রূপগঞ্জে যুবদলের নেতার হামলায় শিক্ষকসহ আহত ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে কাজী জহিরুল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

গত বুধবার (০৬ মে) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল। আহতরা হলেন, আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুমন মিয়া, তার ছোট ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন ও তুহিন। এ ঘটনায় আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ একই এলাকার যুবদল নেতা কাজী জহিরুল, কাজী নজরুল ইসলাম, কাজী মনির হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। গত বুধবার বিকেলে কাজী জহিরুল ও তার লোকজন জমিটি দখলে নিতে কয়েকটি পিলার আনেন। এসময় আমার ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন তাদেরকে জিজ্ঞেস করতে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার চিৎকার শুনে আমার ভাই আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া ও তুহিন মিয়া এগিয়ে গেলে তারা তাদেরকেও পিটিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

এ ঘটনায় গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল বলেন, জমি দখল করতে যাইনি এই জমিটি আমরা এসএ, সিএসএ ও আর সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। দুইদিন আগে তারা আমাদের জমির সীমানা পিলার ফেলে দেয়। নতুন করে পিলার স্থাপন করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এসময় হয়তো পরে গিয়ে তপন আহত হয়েছে। আদালতে মামলা চলমান রয়েছে আদালত তাদের পক্ষে রায় দিলে আমরা ছেড়ে দিয়ে আসবো। আদালতের রায় না পেয়ে তারা আমাদের স্থাপন করা পিলার উঠিয়ে ফেলে এটা মেনে নেওয়া যায়না। আমি যুবদলের সাধারণ একজন কর্মী। আমি তারেক রহমানের কর্মী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি কখনো এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়েছি কিনা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102