কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল দশটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী ও জনপ্রিয় সমাজসেবক ‘কচি বাবু’।
গণসংযোগের শুরুতে তিনি ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ঘরে ঘরে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং প্রবীণদের সালাম জানিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় কচি বাবুর উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগকালে কচি বাবু বলেন:
”এই ৩নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং থাকব। আগামী দিনে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা চাই।”
দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তরুণ ও সাধারণ ভোটারদের মাঝে কচি বাবুর বেশ ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। স্থানীয়দের মতে, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে কচি বাবু নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। নির্বাচনী মাঠে তাঁর এই গণসংযোগ ও শোডাউন সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।