বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিরোধে জনসচেতনমুলক সভা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ পলাতক চেয়ারম্যানের ছায়া নিয়ন্ত্রণে ইসলামী ইন্স্যুরেন্স? হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ পিবিআই ঢাকা জেলা কর্তৃক ঘটনার দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উম্মোচন বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন জিনিস উদ্ধার আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে বীমা কোম্পানির এমডিদের অভিনন্দন; বীমা খাতের উন্নয়ন, আস্থা ফেরানোর তাগিদ কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান

কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়াচর, দক্ষিণ মানিকনগর ও খানেবাড়ী এলাকায় গণসংযোগ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। তিনি ওই এলাকার রাজনৈতিক নেতা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করে সমর্থন কামনা করছেন।
গণসংযোগকালে দেলোয়ার হোসেন ভূঁইয়া সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কলাকান্দি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল ও জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”
উল্লেখ্য, দেলোয়ার হোসেন ভূঁইয়া অত্র ইউনিয়নের মাছিমপুর গ্রামের সন্তান, ঢাকা মিডফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও নলগোলা মিডফোর্ড স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী সমিতির সভাপতি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার বড় ভাই। সংবাদ সংগ্রহ সাংবাদিক জুয়েল রানা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102