রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সবিবুর রহমান (৪৬) ও ২। ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ভিকটিম রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। বাদীর পূর্ব পরিচিত ব্যক্তি মোঃ গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায়, একই দিন (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্ণীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102