রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

যশোরে বিজিবির অভিযানে ৩.৬৪১ কেজি ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২ জন আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২০ জুন ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রায় ৭ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য (২০ জুন ২০২৬) রাত ০২০০ ঘটিকায় বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে ০২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, ০১টি প্রাইভেট কার, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮১৫/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,১৩,৬৪,৯৯০/- (সাত কোটি তের লক্ষ চৌষট্টি হাজার নয়শত নব্বই) টাকা। এছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪,৫০,০০০/- টাকা, ০৩টি মোবাইল ফোনের মূল্য ৩৬,০০০/- টাকা এবং নগদ ৪,৮১৫/- টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭,৬৮,৫৫,৮০৫/- (সাত কোটি আটষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত পাঁচ) টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102