মোঃ রফিকুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ– সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নিকাণ্ডে, নদী ভাঙ্গনে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪ টি পরিবারের মাঝে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শাহজাদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে,নদী ভাঙ্গনে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগস্ত ৪৪ টি পরিবারের মাঝে ৫৩ বান্ডিল ঢেউটিন বিতরণ ও বান্ডিল প্রতি ৩ হাজার টাকা হারে গৃহমঞ্জরী প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-প্রকৌশলী মোঃ আলামিন হোসেন সহ প্রমুখ।
উল্লেখ্য গত মে মাসের ৫ তারিখে ৫৩ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।