রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

তিতাসের গাজীপুর-ভুঁইয়ার বাজার সড়ক: ঝুঁকি পুর্ন যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের গাজীপুর টু জগতপুর বাজার হয়ে ভুঁইয়ার বাজার সড়কটির একটি অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সড়কের মাঝখানে বড় ধরনের গর্ত তৈরি হওয়ায় বর্তমানে এই রুটে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
​সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতর দিয়ে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায়, গৃহস্থালির পানি রাস্তার নিচ দিয়ে সরাসরি পাশের পুকুরে গিয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এভাবে পানি চুইয়ে পড়ার কারণে রাস্তার নিচের মাটি সরে গিয়ে এই বিশাল ধস বা পাড় ভাঙনের সৃষ্টি হয়েছে।
​বর্তমানে এই ভাঙনের কারণে রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, নসিমন বা অন্য কোনো বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে কোনোমতে কেবল একটি সিএনজি চালিত অটোরিকশা পার হতে পারছে। স্থানীয়দের আশঙ্কা, আজ যদি কোনো কারণে বৃষ্টি নামে, তবে রাস্তাটি ধসে সিএনজি চলাচলের পথটুকুও বন্ধ হয়ে যাবে এবং পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
​গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। বর্তমান পরিস্থিতিতে দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় সড়কটি পুকুরে বিলীন হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
​এমতাবস্থায়, জনস্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তিতাস উপজেলা প্রশাসন ও জগতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102