রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

গত সাতদিনে অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৯ জন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৮ জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১,৬৯,৮০,৩৩৫ (এক কোটি ঊনসত্তর লক্ষ আশি হাজার তিনশত পঁয়ত্রিশ) মিটার অবৈধ জাল, ৫,৩০২(পাঁচ হাজার তিনশত দুই) কেজি মাছ, ৩,০৫,০০০ (তিন লক্ষ পাঁচ হাজার) পিস চিংড়ি রেণু, ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস রেণু পোনা, ৭১০ (সাতশত দশ) কেজি জেলীযুক্ত চিংড়ি, ২৪৬ (দুইশত ছেচল্লিশ) কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬(একশত ছেচল্লিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০(দশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১(এক)টি ড্রেজার জব্দ
করা হয়।

সাত দিনব্যাপী এই অভিযানে ১২৯(একশত ঊনত্রিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩৭(সাঁইত্রিশ)টি মৎস্য আইন, ৮(আট)টি বেপরোয়া গতি আইন, ৫(পাঁচ)টি বালুমহাল, ২(দুই)টি মাদক, ৫(পাঁচ) টি অপমৃত্যু, ১(এক) টি ডাকাতি, ১(এক)টি অপহরণ এবং ১(এক) টি হত্যা মামলাসহ মোট ৬০ (ষাট)টি মামলা দায়ের করা হয় এবং ৯(নয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102