শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধামরাইয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা তিতাসে অবৈধ পন্থায় ফসলি জমিতে ড্রেজিং ভূমি অফিসের অভিযানের ড্রেজিং পাইপ ভাংচুর-মালিকের মুচলেকা কুমিল্লা দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার হওয়ান অজ্ঞাতনামা লা’শের পরিচয় মিলেছে ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী

কুমিল্লা তিতাসে অবৈধ পন্থায় ফসলি জমিতে ড্রেজিং ভূমি অফিসের অভিযানের ড্রেজিং পাইপ ভাংচুর-মালিকের মুচলেকা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের সেম্ভপুর এলাকায় অবৈধ পন্থায় ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছিলো।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার হলে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করেন এবং ড্রেজিং পাইপ জব্দ করে তা নষ্ট করে দেয়া হয়।
তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নির্দেশে ভিটিকান্দি ইউনিয়ন ভূমি অফিস এ অভিযান পরিচালনা করেন।
ভিটিকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা. সাজেদা চৌধুরী জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে ড্রেজিংয়ের পাইপ ও ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে এবং জমি ও ড্রেজিংয়ের মালিকের নিকট থেকে মুচলেকা রাখা হয়েছে। ভবিষ্যতে যেনো অবৈধ উপায়ে ফসলি কাটা না হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের (শিকারীপাড়া) মান্নান সরকারের ছেলে মোঃ ডালিম এবং তার মামা তিতাস উপজেলার সেম্ভপুর গ্রামের (শাহজাহান বাড়ী) আলী হোসেনের ছেলে হারুন সরকার অবৈধ উপালে মাটি কাটার সঙ্গে জড়িত ছিলেন। ভূমি অফিসের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তারা রাতের আঁধারে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিল। পরে প্রশাসনের নির্দেশে এ অভিযান চালিয়ে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ড্রেজিংয়ের মালিক ডালিম ভবিষ্যতে আর ড্রেজিং চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।

ভিটিকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা. সাজেদা চৌধুরী তার অফিস সহকারী আবুল কালাম আজাদ ও নৈশ প্রহরী হানিফ মিয়াকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে এ অভিযান পরিচালনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102