বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কুমিল্লা জেলায় শুরু হয়েছে উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা। কুমিল্লা তিতাস উপজেলা জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তিনি হলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুকবুল হোসেন।

রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় নেতা হাজী মুকবুল হোসেন। তিনি সুদীর্ঘ দিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সরাসরি জড়িত, পেশায় একজন ব্যাংকার, পরোপকারী ও নিরহংকারী সজ্জন মানুষ।

চেয়ারম্যান পদে একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে জগতপুর ইউনিয়নের সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। জগতপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে হাজী মুকবুল হোসেন এর নাম আলোচনায় আসছে বারবার। চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তিনি আশাবাদী।

ইউনিয়নের সর্বত্র তিনি চষে বেড়াচ্ছেন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করাতে অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি’র আস্থা অর্জন করেছেন।
তিনি বলেন “যেহেতু ইউনিয়ন বাসী আমাকে পছন্দ করেন এবং আমার নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি মহোদয় যদি মনে করেন আমাকে সমর্থন দিবেন নিশ্চয়ই আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। তবে আমার নেতা যদি মনে করেন জগতপুর ইউনিয়নে আমার চেয়ে যোগ্য এবং সৎ লোক অন্য কেউ আছে এবং তাকে সমর্থন দিবেন তবে তাই হবে।”

তিনি আরও বলেন, জগতপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন। চেয়ারম্যান হবার সুযোগ পেলে ইউনিয়ন বাসির উন্নয়ন, সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান হাজী মুকবুল হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102