সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ৩০ মার্চ, ২০২৬

সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানী তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানী তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট সনাক্তকরণে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানী মজুত ও পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণকে তেল পাচার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবি দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102