শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে —–বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার কুমিল্লা তিতাসে দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী কাণ্ডারী হাজী মহসিন খান প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি) কতৃক ৩রা এপ্রিল ২০২৬ তারিখে ‘মানবজমিন’ পত্রিকায় প্রকাশিত “দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার” শীর্ষক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

জ্বালানি সংকট নিরসন ও পিআইও’র বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশে চলমান জ্বালানি সংকট নিরসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও জেলা পর্যায়ে তা বাস্তবায়ন হলেও  স্থানীয় পর্যায়ে যথাযথভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে খোলা বাজারে বিক্রি করছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ফলে সাধারণ মানুষদের জটিলতার মুখোমুখি হতে হয়, যা সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিষয়ে  অভিযোগ করে তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার পিআইও নুরনবী সরকার এখানে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের হুমকিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। যা মোটেও কাম্য নয়। আমরা রাণীশংকৈল বাসী এ কর্মকর্তার এসব কর্মকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102