কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন স্থানীয় সরকার ও ইউপি নির্বাচনে কুমিল্লা তিতাস উপজেলা বলরাম পুর ইউপি সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীরা প্রচারণায় সরব হচ্ছেন, বিশেষ করে তিতাস উপজেলার প্রার্থীরা দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন।
৩নং বলরামপুর ইউনিয়নের, ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে মোঃ শাহজাহান মুকুল দোয়া ও সমর্থন চাইছেন।
নাগেরচর-দূর্গাপুরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের প্রার্থিতা নিয়ে সরব রয়েছেন মুকুল। তিনি বলরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। তিনি বলেন, যখন দলের হাল ধরার মতো কেউ ছিলো না তখন আমি দলের জন্য কাজ করেছি। ২০২৩ সালে আমি কমিটি ঘুছিয়েছি। সে সময় কেউ পদ পদবী নিতে চায় নি। আমি ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি। দলের কাজ করতে গিয়ে আমি দেখেছি ৫নং ওয়ার্ডে অনেক কিছু রয়েছে কাজ করার মতো। কিন্তু জনপ্রতিনিধি ছাড়া সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হবো। আশা করি দল আমাকে মূল্যায়ন ও সমর্থন করবে।
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ। সুষম উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাব।
আমি সব সময়ই গরিব দুঃখি ও অসহায়ের পাশে থেকে কাজ করতে চাই। সে লক্ষে আমি প্রতি রমজানে বেশ কিছু অসহায় পরিবারকে সহায়তা করে আসছি নিয়মিত। সব সময়ই আমি সমাজের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। আমি ওয়ার্ডবাসির দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি।