শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে —–বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার কুমিল্লা তিতাসে দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী কাণ্ডারী হাজী মহসিন খান প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি) কতৃক ৩রা এপ্রিল ২০২৬ তারিখে ‘মানবজমিন’ পত্রিকায় প্রকাশিত “দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার” শীর্ষক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় বিশেষ সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় বিশেষ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থ ভিউ এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ এবং তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় সম্পাদক মো. তারেক বাপ্পীসহ রংপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাট জেলার সভাপতি-সম্পাদক এবং মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন রংপুর জেলা সভাপতি ধ্রুবক রাজ, মহানগর সভাপতি মো. আব্দুর রহমান, নীলফামারী জেলা সভাপতি মো. আব্দুল মালেক, গাইবান্ধা জেলা সভাপতি মো. হারুন অর রশিদ বাদল এবং ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. জুলফিকার আলী। এছাড়াও বিভিন্ন জেলার সম্পাদক ও সাংগঠনিক নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকতা পেশার গুরুত্ব, দায়িত্ববোধ এবং নৈতিকতার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ভুয়া তথ্য ও অপপ্রচারের এই সময়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।
কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং পেশাগত মানোন্নয়নের ওপর জোর দেন। তিনি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চা এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দও নিজেদের মতামত তুলে ধরে সংগঠনের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই বিশেষ সভার মাধ্যমে রংপুর বিভাগে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি পাবে।

সবশেষে সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102