সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

গাড়ীর ব্যবসার নামে হাতিয়ে নিয়েছে মানুষকে ভূয়া কাগজ দেখিয়ে কোটি কোটি টাকা বেইস-টেকের মালিক নীলয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেইসটেক নামের একটি প্রতিষ্ঠান খুলে রেন্ট-এ কার ও পোর্ট থেকে গাড়ী নিয়ে এসে ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের মালিক নীলয়। জানা যায়, নীলয় রাজশাহী সিটি করপোরেশনের ৬নং ওর্য়াডের রাজপাড়া এলাকার এনায়েতুর রহমানের ছেলে।

সে ঢাকার মিরপুরের ডিওএইচএস এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা। সেই ব্যবসাকে পুজি করে প্রতারণা। প্রতিষ্ঠানটির জন্য গাড়ী সংগ্রহে নিয়োজিত রেখেছেন দোলা নামক একটি মেয়েকে একাউন্ট ম্যানেজার পরিচয়ে কাজ করছে মেহেদী হাসান। মূলত এই ব্যবসার আড়ালে সাইন বোর্ড-কে পূজি করে বিভিন্ন মানুষ-কে গাড়ীর ভুয়া কাগজ ও তৎকালীন সরকার আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ নেতাকর্মীদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দামি দামি গাড়ী দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

জানা যায় দোলা তৎকালীন বিভিন্ন আওয়ামী নেতাদের ল্যান্ড ক্রুজার, প্রাডো, মার্সিডিজ বেন, হেরিয়ার সহ নানান ধরনের দামি গাড়ীর কালেকশন করে নিলয়কে দেয়,পরবর্তীতে নিলয় এসব গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে গাড়ি গুলো মোংলা পোর্ট ও চট্টগ্রাম পোর্ট থেকে বের করে আনা হয়েছে বলে পোর্টের ভুয়া কাগজ ও গাড়ির দেখিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছেন দীর্ঘদিন যাবত। গত ৫ই আগষ্ট ২০২৪ এর পর থেকে এসব বেনামি গাড়ী দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছেন নিলয় ও তার সহযোগীরা। টাকা নেওয়ার পর গাড়ী দিবে দিবে বলেও সে কোন গাড়ী আর দেইনি। পরবর্তীতে ভুক্তভোগীরা তার কাছে গাড়ীর বিষয়ে গেলে দেওয়া হয় নানা ধরনের হুমকি।প্রশাসনের নাকের ডগায় বসে নিলয় ও তার সহযোগীরা এসব অপকর্ম করে যাচ্ছে বলে জানা যায়।

এবিষয়ে, গাড়ী ক্রয় করা করার জন্য লিটন মিয়া নীলয়-কে গাড়ী কেনার জন্য এগার লক্ষ এিশ হাজার টাকা দেন তিনি। গাড়ীর ভূয়া পোর্ট এর কাগজ দেখিয়ে লেনদেন করেন আগে,লেনদেন এর পরে গাড়ীর সার্ভিস করে ডেলিভারি দিচ্ছে বলে মাসের পর মাস নানান ধরণের সমস্যা তুলে ধরেন। এক পর্যায়ে লিটন মিয়া তার কাছে পাওনা টাকা চাইতে গেলে সে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সেনা বাহিনি, ডিবি ও বিভিন্ন প্রশাসনের ভয় দেখিয়ে হুমকি প্রদর্শন করে।তার এমন অপকর্মে লিটন মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102