নিজস্ব প্রতিবেদক, পাবনা নিউজ:
বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল নৃশংস ঘাতক! মাত্র একটি অটোরিক্সার লোভে নিজের বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলেছিল পাষণ্ড বন্ধু ও তার সহযোগীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মানিকগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার ও পাবনার পুত্রবধূ জয়িতা শিল্পী এবং তাঁর চৌকস টিমের বুদ্ধিমত্তায় ধরা পড়লো সেই নরপশুরা।
অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘাতকরা শুধু মেরেই ক্ষান্ত হয়নি, লাশের পরিচয় আড়াল করতে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে দেয়। মাথাবিহীন দেহ উদ্ধারের পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
তদন্তভার হাতে নিয়েই মাঠে নামে পিবিআই মানিকগঞ্জ। অত্যন্ত দক্ষ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা দ্রুততম সময়ের মধ্যে এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। অভিযানের চূড়ান্ত পর্যায়ে অর্জিত হয় সাফল্য।
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বন্ধুসহ জড়িত ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই রক্তমাখা হাতুড়ি এবং দা উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিক্সাটিও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।