সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা’র উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেনর সভাপতিত্বে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য *অধ্যাপক মুজিবুর রহমান।*

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা *মো. নূরুল ইসলাম বুলবুল,* চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য *ড. মো. কেরামত আলী,* চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য *ড. মুহাম্মদ মিজানুর রহমান।*

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সহ-সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলী আহমেদ মাবরুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইন সম্পাদক শামিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইটি সম্পাদক মোহাইমেনুল ইসলাম অন্তর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ।

সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102