সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষে নিহত ১ আহত ৩

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দিলিপ কুমার চন্দ বর্মণ (৪২) নিহতের ঘটনায় স্থানীয় থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে,
বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের নাউরিয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দিলিপ কুমার বর্মণ (৪২) নামের এক ব্যক্তি গুরুত আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে আজ ভোর বেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিলিপ কুমার বর্মণ হলেন- উপজেলার নাউড়িয়া পাড়া গ্রামের ফাজেন কুমার চন্দ রায়ের পুত্র। আহত হয়েছেন তার আরো তিন পুত্র মনোশ (২৭), সুমন চন্দ্র (২৯), উজ্জ্বল চন্দ্র (৩১)। এঘটনায় স্থানীয় থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নয়া (৪০), বালা (৩৫) ও সুবর্ণা (৪২)।

জানা গেছে, উপজেলা ২ নং চাড়োল ইউনিয়নের নাউরিয়া পাড়া গ্রামে দীর্ঘদিন যাবত একই পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলে আসার এক পর্যায়ে গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় একই গ্রামের মৃত ফলেন কুমারের পুত্র বাতাসু ও তার লোকজন মিলে ফাজেন কুমারের জমি দখল করতে যায়। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক বিতর্কের সমষ্টির এক পর্যায়ে বাতাসু ও তার লোকজন মিলে দীলিপ কুমার বর্মণ ও তার তিন ভাইয়ের উপর হামলা করে এতে তার আরো তিন ভাই মনোশ, সুমন চন্দ্র ও উজ্জ্বল চন্দ্র গুরুতর আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করে। আহতদের মধ্যে দীলিপ কুমারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে দীলিপ কুমার বর্মণকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (শনিবার ২৯ নম্ভেবর) ভোর বেলায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নয়া, বালা ও সুবর্ণা। পুলিশি গ্রেফতার আতঙ্কে পুরো গ্রামের মানুষআতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে অজানা স্থানে সড়ে গেছে।

এব্যাপার বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে তদন্ত করে প্রায়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে মামলার দায়ের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102