মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

হিলিতে শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী হিলিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত সিমি আক্তার (২৭)খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।

প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছু আগে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিবাহ করছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে। আজ সকালে চিলাচিল্লি গিয়ে শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় রয়েছে রবিনের স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ নামায় এবং পরে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102