সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

ঝিনাইদহে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ সংগ্রহে বাঁধা ও তিন সংবাদকর্মীকে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা ঘোষণা করেন। এসময় ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইমনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ড্রাস্ট্রির শিহাব মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি স্বপন মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাংবাদিকের কাজে বাঁধা ও লাঞ্ছিত ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদকর্মীরা পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য যেকোনো প্রতিষ্ঠানে যেতে পারে।

এসময় বহিরাগত আওয়ামী লীগ নেতা উল্টো অভিযোগ করে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন তা পেশাগতভাবে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে সাংবাদিক নিপীড়ণকারী এনায়েত হোসেনকে আইনানুগ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।

এছাড়া ইতোপূর্বে একাধিক সাংবাদিককে লাঞ্ছনাকারী ওই অভিযুক্তকে অতিদ্রুত গ্রেপ্তার করা না হলে সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় কর্মসূচিতে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ্রগ্রহণ করেন।

উল্লেখ্য, শৈলকুপা ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে যান বাংলাদেশ পোস্টে’র রোভিং করেসপন্ডেন্ট দেলোয়ার কবীর, বাংলাদেশের খবর’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীন ও ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বিপ্লব। সাংবাদিকরা অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য শেষে বের হওয়ার সময় তার স্বামী পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন হঠাৎ সেখানে উপস্থিত হন।

এসময় তিনি ওই তিন সংবাদকর্মীদের মারধরের হুমকি দিয়ে কেনো তারা সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়ে ঢুকেছেন বলে জবাবদিহিতা চান। এছাড়া নিষিদ্ধঘোষিত ওই আওয়ামী লীগ নেতা চঁড়াও হয়ে নানা অশালীন ব্যবহার, হুমকি-ধামকি ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় সাংবাদিক দেলোয়ার কবীর বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102