বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা

মো: আমোদ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্টার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও বেশি দামে সার বিক্রি করাসহ নানা অভিযোগে ৪টি সার ডিলার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ।

জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে রেজিস্ট্রার আপডেট, ক্যাশ মেমো না থাকা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া সাধুহাটি বাজারে অবস্থিত মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না থাকা এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রির না করার অভিযোগে মেসার্স হামজা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সাধুহাটি বাজারে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা রোডে বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদউত্তর্ণের তারিখ না থাকা ও বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে ব্যর্থ হওয়ায় মা বীজ ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নানা অভিযোগে ৪টি সার ডিলারকে জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102