বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা! সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে —- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-২ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা

দুর্বল বীমা কোম্পানির পুনর্গঠনে বিশেষ তহবিল গঠনের আহ্বান বি এম ইউসুফ আলীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী দুর্বল বীমা কোম্পানিগুলোর পুনর্গঠনে ব্যাংকের মতো তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন।

কক্সবাজারের লং বীচ হোটেলে শুরু হওয়া CAMLCO Conference 2025-এ বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী। দুই দিনব্যাপী এই সম্মেলনটি আয়োজন করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) এবং ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকোস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বি এম ইউসুফ আলী বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন আমাদের জাতীয় অর্থনীতির অগ্রগতি ও নিরাপত্তার জন্য বড় বাধা। তাই বীমা খাতে এসব ঝুঁকি প্রতিরোধে সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বীমা শিল্পকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকিমুক্ত রাখতে

সাতটি করণীয় দিক তুলে ধরেন:
১. গ্রাহকদের মাঝে সচেতনতা বৃদ্ধি।
২. কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো।
৩. সঠিকভাবে গ্রাহকের KYC সম্পাদন ও হালনাগাদ করা।
৪. বিএফআইইউ’র সার্কুলার ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন।
৫. সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে দ্রুত বিএফআইইউকে অবহিত করা।
৬. সম্মেলন থেকে গৃহীত সুপারিশসমূহ বাস্তবায়ন করা।
৭. প্রতিবছর সফলভাবে CAMLCO সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ।

তিনি আরও বলেন, “আমরা সকলে মিলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি শুন্যভাগে নামিয়ে আনতে পারি। এতে দেশের আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।”

#Insurance #BangladeshBank #BFIU #CAMLCO2025 #AntiMoneyLaundering #FinancialSecurity @everyone @highlight

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102