বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা! সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে —- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-২ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা

মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৯ জুলাই ২০২৬

এজাহার সূত্রে জানা যায় আসামি মোছাঃ মালা আক্তার (৩৩) ভিকটিম এ কে এম মাহবুব মান্নান এর স্ত্রী। বিভিন্ন কলোহর জের ধরে ০৬ মাস পূর্বে এ কে এম মাহবুব মান্নান স্ত্রী মোছাঃ মালা আক্তার (৩৩) কে ডিভোর্স দেডীন। তাদের ঘরে একজন কন্যা সন্তান রয়েছে। উক্ত কন্যা সন্তান ভিকটিমের নিকট থাকতো। বর্ণিত আসামি প্রায় সময় কন্যা সন্তানকে দেখাশোনা করার জন্য ভিকটিমের বাসায় আসা যাওয়া করতো। গত ০৭/০৭/২০২৬ খ্রি. ভিকটিম ও আসামির মধ্যে কথা কাটাকাটির জের ধরে আসামির হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্য ভিকটিম এ কে এম মাহবুব মান্নান (৫১) এর বাম কাধে আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ভিকটিমের স্ত্রী মালা আক্তার এর নামে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মোহাম্মদপুর থানার মামলা নং-৩৭ তারিখ- ০৯/০৭/২৬, ধারা-৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড। গত ১৩/০৭/২০২৬ খ্রি. ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ভিকটিমের মৃত্যুর পর হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় মোড় নেয়।

অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ সকালে রাজধানীর দারুস সালাম থানাধীন মাজাররোডস্থ বাতেন নগর, ৫ নং রোড সোনালী নীড় এপার্টমেন্টের সামনে হতে মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার@নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব-২।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনাূনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102