বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

আদাবরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর আদাবর-১০ এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। বেলচা মনির (২৬) ২। রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২) ৩। মোঃ গোলাম রব্বানি সাহস (২৩) ৪। মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও ৫। মোঃ আকাশ খাঁ (২২)।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪:৩০ ঘটিকায় ভিকটিম রিপন ওরফে নিপুকে তার নিজ বাড়িতে বেলচা মনির ও তার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একই দিন বিকাল আনুমানিক ০৫.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী আরজু বেগমের অভিযোগের ভিত্তিতে গত (১৬ সেপ্টেম্বর) আদাবর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম মামলাটির ছায়া তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ঢাকা মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল ও একটি টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার সন্ত্রাসী। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ওরফে নিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। হত্যার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102