বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

বীমা খাতের উন্নয়নে সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা অপরিহার্য : এনআরবি ইসলামিক লাইফের সিইও- শাহ জামাল হাওলাদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ :

বাংলাদেশের বীমা খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংবাদপত্র ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরের অবস্থিত এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে “সমসাময়িক বিষয়ে বীমা ব্যবসার উন্নয়ন ও সংবাদপত্রের ভূমিকা” শীর্ষক এক বিশেষ আলোচনা ও মতবিনিময় করা হয়।

আলোচনায় এনআরবি ইসলামিক লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জামাল হাওলাদার বলেন, “বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে বীমা শিল্প একটি শক্তিশালী ক্ষেত্র। দেশের বৃহৎ জনগোষ্ঠী এখনো বীমার সঙ্গে পরিচিত নয় কিংবা আগ্রহী নয়। তাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সংবাদপত্র ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদমাধ্যম যদি দায়িত্বশীলভাবে বীমার ইতিবাচক দিক তুলে ধরে, তাহলে জনগণের আস্থা বাড়বে এবং এ খাতের প্রসার ঘটবে।”

সভায় অংশ নেন দৈনিক এই আমাদের ও দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসেন আহমদ। তিনি বলেন, “সংবাদপত্র মানুষের আস্থার জায়গা। তাই পাঠকের সামনে বীমার কার্যকারিতা, গ্রাহকসেবা এবং সামাজিক নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। একটি সঠিক ও ইতিবাচক প্রতিবেদন জনমনে আস্থা সৃষ্টি করতে পারে, আবার নেতিবাচক প্রচারণা একটি শিল্পকে পিছিয়ে দিতে পারে। এজন্য সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক বীমা অর্থ নিউজ এর নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল। তিনি বলেন, “বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মান উন্নয়নে গণমাধ্যম সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। বর্তমানে বীমা শিল্পের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে গণমাধ্যম যদি উন্নয়নের বার্তা প্রচার করে এবং গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতা করে, তাহলে এ খাত দ্রুত বিকশিত হবে।”

আলোচনায় বক্তারা বীমা খাতের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন। তারা মনে করেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বীমা খাতকে আরও শক্তিশালী করতে হবে। আর এ ক্ষেত্রে সংবাদপত্রের দায়িত্বশীল সংবাদ পরিবেশনা ও ইতিবাচক প্রচারণা হবে সবচেয়ে কার্যকর ভূমিকা।

আলোচনা শেষে আয়োজকরা গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে বীমা খাতকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102