বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

আলী আহসান রবি, সিনিয়র রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

আলী আহসান রবি, সিনিয়র রিপোর্টারঃ
ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারককৃতরা হলো- ১। কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মোঃ জিয়াউর রহমান (২০) ২। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭) ৩। আব্দুর রহমান (৪০) ৪। রিদোয়ান রাফি (১৯) ৫। মোঃ ফায়িম তালুকদার ৬) মোঃ ফিরোজ আহমেদ (২৩) ৭) মোঃ মেহেদী হাসান হৃদয় (২২) ৮। এ টি এম ওমর ফারুক (৫৭) ও ৯। মো: সজিব খান (৩১)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান, রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, ফায়িম তালুকদার, মোঃ ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কে করে ডিবি তেজগাঁও বিভাগ ।

ডিবি সূত্রে আরও জানা যায়, আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ টি এম ওমর ফারুককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০২:২৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কোতয়ালী থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102