বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

১১/০৮/২০২৫

খুলনা কয়রা উপজেলার উদ্দোগে সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাত ইউনিয়েনের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু। প্রায় ঘন্টাব্যাপী উপজেলার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি এস এম বায়জীদ হোসেন বাচ্চু বলেন, আমি দীর্ঘ ১৮ বছর নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন করি। নিউইয়র্ক থেকে খুলনা জেলা বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রামের ও সভা সমাবেশে সহযোগিতা করে আসছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়রা- পাইকগাছায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করলে কয়রা ও পাইকগাছায় গত ২৫ বছরে কোন এমপি কয়রা ও পাইকগাছায় যে উন্নয়ন না করতে পারেনি। দীর্ঘ দিন যাবত কয়রা ও পাইকগাছা বাসী নদী ভাংগনসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। দল (বিএনপি) মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হলে অনুন্নত কয়রা ও পাইকগাছার মানুষের জন্য উন্নয়ন মুলক কর্মকান্ড করবেন। অবহলিত কয়রাকে আধুনিকায়নের কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। আঠারো মাইল থেকে কয়রার সড়কের সম্প্রসারনসহ উন্নয়ন কাজ করা হবে। কয়রার সাত উপজেলায় নারীদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। বিএনপি নেতা বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনিত করলে এতো দিন জামাত- আওয়ামী লীগর এমপিদের কাছে যে প্রত্যাশা পুরন না হয়েছে তিনি একে একে তাদের সকল প্রত্যাশা পুরন করবেন বলে আশ্বস্ত করেন।

কয়রার সাত ইউনিয়েনের সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্ত ভাবে তাকে খুলনা -৬ আসনে ধানের শীষের কান্ডারী হিসাবে দেখতে চায়। তিনি কয়রা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ অতি সত্বর প্রত্যাহারের জন্য বিএনপির নিতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। সর্বপরি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কয়রার সকল শ্রেনীপেশার মানুষের প্রানপ্রিয় মানুষ বাবুলকে দলের স্ব পদে বহালের জোর দাবি জানিয়েছেন।
তিনি আরো বলেন, কয়রা ও পাইকগাছার কিছু কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে বাবুলকে দলের উর্ধতন নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন বলে অভিযোগ করেন। যাদের কারনে অত্র এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে বক্তারা।

নিউইয়র্ক বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৭ বছর তারা বিদেশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে রেমিট্যান্স বন্ধসহ সকল আন্দোলনে নানা ভাবে অংশ নিয়েছিলেন। দেশে এবং খুলনা জেলা বিএনপির সকল সভা সমাবেশে আর্থিকসহ নান সহযোগিতা করেছেন বলে উল্ল্যেখ করেন।

পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়েজীদ হোসেন বাচ্চু। তিনি সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে অতি সত্বর উপজেলা বিএনপির নুরুল আমিন বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে অধিষ্ঠিত করার জোর দাবি জানান। তিনি কয়রা ও পাইকগাছা উপজেলার প্রান্তিক কৃষক, শ্রমিক, জনতার দাবি কয়রার কৃতি সন্তান হিসাবে এস এম বায়েজীদ হোসেন বাচ্চুকে ধানের শীষের পক্ষে মনোনয়নের দাবি জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102