সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে সারাদেশে দুই হাজারের অধিক গাছের চারা রোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মোতালেব বিশ্বাস লিখন, নিজস্ব প্রতিবেদক:

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে একযোগে প্রায় দুই হাজারের অধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

গত ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে এই বৃক্ষরোপণের কর্মসূচী পালন করা হয়। গত ৫ জুন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ২ হাজারেরও অধিক গাছের চারা রোপণ করা হয়েছে এবং এখনো সেই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ১০ টা অঞ্চলের বিভিন্ন জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে রাজশাহী অঞ্চলে ১৬০০ টি। এছাড়াও যশোর অঞ্চলে ১০০ টি, রংপুর অঞ্চলে ৫০ টি, সিলেট অঞ্চলে ৪০ টি, ঢাকা অঞ্চলে ৫০ টি, চট্টগ্রাম অঞ্চলে ১০৫ টি, ময়মনসিংহ অঞ্চলে ৫০ টি, খুলনা অঞ্চলে ৯০ টি, কুমিল্লা অঞ্চলে ৫০ টি এবং বরিশাল অঞ্চলে ১২০ টি গাছের চারা রোপণ করা হয়েছে।

জানা যায়, এসব গাছের মধ্যে বেশির ভাগ ফলজ ও ঔষাধি গাছের সংখ্যাই বেশি। সারাদেশে রোপণকৃত এসব গাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, মেহগনি, পেয়ারা, জলপাই, জাম, নিম, জারুল, রেইনট্রি, অর্জন, আমড়া, অশ্বত্থ, আমলকী, কৃষ্ণচূড়া, তুলসী, শিশু, কদবেল, বড়োই, বহেরা, হরিতকী, বকুল, লিচু, জাম্বুরা, পেপে, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফ বলেন, “বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে – তরুণদের নেতৃত্বে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমরা শুধু গাছ লাগাইনি, আমরা রোপণ করেছি সচেতনতা, দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে আমাদের অঙ্গীকারের প্রতীক।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102