মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জের মুকসুদপুর জনতার হাতে একজন ডাকাত আটক। গণধোলাই দিয়ে তাকে থানায় হস্তান্তর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩নং
ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়া ওহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখের ঘরে ডাকাতি করতে যেয়ে এলাকাবাসীর হাতে একজন ডাকাত আটক হয়েছে। গণধোলাই দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জনগন থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল শেখের বাড়ীতে গত ৯ জুলাই দিবাগত আনুমানিক রাত ২টার দিকে ৩/৪ জনের একটি ডাকাত দল উজ্জ্বল শেখের ঘরে ঢুকে তাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে একপর্যায়ে উজ্জল শেখ জীবন বাচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে শহিদুল ফকির (৪০)নামে একডাকাত কে এলাকাবাসী ধরে ফেলে এবং সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটককৃত ডাকাতকে গণধোলাই দেয়।

আটককৃত ডাকাত শহিদুল ফকির মুকসুদপুর পৌর সভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে।১০জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় আটককৃত ডাকাতকে স্থানীয় জনগণ মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে বলে মুকসুদপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানিয়েছেন ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102