বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১,৩০,৫০০ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেলসহ আরও ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৪ জুলাই ২০২৫ খ্রি.

গত ১ জুলাই ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেটের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনির সামনে সংঘটিত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো:

১) মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৫)
২) মোঃ আরিয়ান(১৯)
৩) মোঃ সাব্বির হোসেন(২০)
৪) মোঃ জাহিদুল ইসলাম সোহাগ (২৫)

৫) মোঃ জয়(২৩) এবং

৬) মোঃ বিজয়(২০)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১,৩০,৫০০ (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচ শত) সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনার সাথে জড়িত এই ছয়জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইতোপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এ নিয়ে উক্ত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চারলক্ষ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট তেরজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102