মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত করার দাবি তিস্তা পাড়ের বাসীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

সেলিম রেজা, নীলফামারীর প্রতিনিধি:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত করার দাবি তিস্তা পাড়ের বাসীদের, এছাড়া তারা আরও বলেন তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত বাস্তবায়ন করা হবে প্রাকৃতিক ভয়াবহ দূর্যোগ হতে রক্ষা পাবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চায়না পাওয়ার ও পানি উন্নয়ন বোর্ড গণশুনানির মাধ্যমে মহাপরিকল্পনার সমীক্ষা চুড়ান্ত করবেন। রবিবার (৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত ৫ দিন টানা চলবে এই গণশুনানি।

পাঁচদিন ব্যাপী গণশুনানির মধ্যে চতুর্থ দিন বুধবার (১২ মার্চ) সকাল ১০ টায় নীলফামারীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি তিস্তা নদীর সমন্বিত ও পূর্ণ উদ্ধার প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় চীনের পাওয়ার চায়না কোম্পানির প্রতিনিধিরা তিস্তা নিয়ে করা তাদের পূর্বের সমীক্ষা তুলে ধরেন । যেখানে সরাসরি মত-দ্বিমত প্রকাশ করেন তিস্তা পাড়ের বাসিন্দা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সহ তিস্তা পাড়ের লোকজন।

জাতীয় নাগরিক পার্কের পার্টির মুখ্য সংগঠক আবু সায়েদ লিওন বলেন আমরা চাই অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পের কাজ করা হোক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহুরুল আলম বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত করতে হবে। এখনকার তিস্তার যে অবস্থা ও বর্ষাকালের অবস্থা যেন ঠিক থাকে সেকল দিক নিয়ে কাজ করার আহবান জানান। জেলা জামায়াতের অধ্যক্ষ আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, যাতে এ প্রকল্পের নামে কোন দুর্নীতি না হয় যদি খেয়াল করে এ প্রকল্প বাস্তবায়ন করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102