রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

ড্রাইভারদের অবহেলায় পাবনা-ঢাকা ও পাবনা-সিরাজগঞ্জ গামী দুইটি বাসের মুখামুখি সংর্ঘষে আহত অর্ধশত

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

২০জুলাই ২০২৬ সকাল ১০.১৫ মিনিটে পাবনা জেলার কাশিনাথপুর বাজারের আগে ২৪ মাইল নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সি লাইন পরিবহণ এবং পাবনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী অহনা পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়েছে। এতো কোন নিহতের ঘটনা না ঘটলেও প্রায় ৫০ জনের অধিক আহত হয়েছে। গুরুতর আহত কয়েক জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় রেষারেষি এবং ড্রাইভারদের ব্যাপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটে ।

আরো জানা যায়, ভ্যান গাড়িকে ওভারটেক করতে গিয়ে ওভার স্পিড থাকার কারণে যথাসময়ে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং একটি গাড়ি অন্য গাড়িকে ছাড় না দেওয়ার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটি ঘটার পরপরই উভয় গাড়ির ড্রাইভার সুপারভাইজার, হেলপার অদৃশ্য হয়ে যায়। হাজর খোজ করেও তাদের পাওয়া যায় নি।

উক্ত দুর্ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটির অর্থ সম্পাদক আহসান উল্লাহ খান সপরিবারে আহত হন। এবং স্থানিয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে ৯৯৯ কল করলে ফয়ার সার্ভিস ও পুলিশ এসে এলাকা বাসীর সাথে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

পরিবহন সিন্ডিকেটের কাছে এই সকল দুর্ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কিছুদিনআগে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং মাঝে মাঝেই এই রোডে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর কারণে এক্সিডেন্ট হয়ে থাকে।
এই সকল দুর্ঘটনা পরিবহন সিন্ডিকেটের হাত থেকে অসহায় নারী- শিশু সাধারন মানুষ রেহায় পাবে কবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102