বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

কুমিল্লা তিতাসে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল কে ঘিরে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন : 

কুমিল্লা জেলা তিতাস উপজেলা ১ নং সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নিয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দ্বি-বার্ষিক কাউন্সিলের সাতানী ইউনিয়ন সভাপতি প্রার্থী মো:কামরুজ্জামান হীরা।

তিতাসের সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ কামরুজ্জামান হীরা নিজ বাসায় ৮ মে বৃহস্পতিবার বিকেল ৩ টায় এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত সাতানী ইউনিয়ন বিএনপির কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেন। তিনি বলেন, উপজেলার নেতৃবৃন্দ কাউন্সিলের নামে অনিয়ম করেছেন।

মো:কামরুজ্জামান হীরা সাংবাদিকদ সম্মেলনে আরো বলেন ওয়ার্ড সদস‍্য যারা নাই সেই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। তিনি বললেন আমাকে ওয়ার্ড সদস‍্য করে নেন। কিন্তু হঠাৎ করে উপছেলা নেতৃবৃন্দরা মনগড়ার মত নিয়ম করে আমাদের মত ত‍্যাগী নেতাদের কে অনিয়ম করে বিভিন্ন কৌশলে বাদ দেওয়া হয়েছে।

আমি বিএনপি করি সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশারফ সারের আমল থেকে। আমি ধন‍্যবাদ জানাই যারা নবগঠিত সাতানী ইউনিয়ন নির্বাচিত হয়েছে। কিন্ত আমি অভিযোগ করি যারা এই কমিটি দিয়েছে তারা অনিয়ম করে এই কমিটি দিয়েছে।
আমি ড.খন্দকার মোশারফ সারের নিকট বিনয় করছি এর যাচাই বাচাই করে সুবিচার যেন করে আর আমার নেতা ড.খন্দকার মারুফ হোসেন ভাইকে বলবো মাঠ পর্যায়ে যাচাই বাচাই করার বিনীত অনুরোধ। টাকা দিয়ে প্রার্থী দিলে বিএনপির দলের একদিন বিপর্যয় ঘটবে।

আমার নেতার ওপর বিশ্বাস আছে আমাদের ভোটের প্রয়োজন তাই আপনি কোন ভূল করবেননা সেটা আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে।
আমি বিএনপি আগে থেকে করি এবং হামলা মামলা খেয়ে ঘরে ঘুমাতে পারিনি তবুও বিএনপি ছাড়িনি।
আগেও আছি এখনো থাকবো ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102