সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বাজুবাঘা ইউনিয়নের বেহাল দশা ভোগান্তিতে জনসাধারণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মো: জিল্লুর রহমান খান রিপন, বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলায় ৭টি ইউনিয়ন এবং ২টি পৌর সভা রয়েছে। এরমধ্যে উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়ে হাইকোর্টে স্থগিত আদেশ থাকায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকার জনগণ। তারা বলছেন, শেখ হাসিনা সরকার পতনের পর অত্র উপজেলার ছয়জন ইউপি চেয়ারম্যান আ’লীগ দলীয় হওয়ায় তারা পলাতক। এদিক থেকে বাজুবাঘা ইউপি চেয়ারম্যান বিএনপি সমর্থীত হওয়ায় তিনি এলাকাতে রয়েছেন।

এলাকাবাসীদের দাবি, আদালতের স্থগিত আদেশ প্রত্যাহার করে চেয়ারম্যানকে তার চেয়ারে বসার আদেশ বহাল করা হউক।

অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বেশির ভাগ জনপ্রতিনিধিরা গা-ঢাকা দিয়েছেন। এ কারনে গত ১৪ নভেম্বর ভেঙ্গে দেয়া হয়েছে স্থানীয় সরকার পরিচালিত সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যক্রম। এ সকল স্থানে বসানো হয়েছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সহ সরকারী কর্মকর্তাদের।

এদিক থেকে রাজশাহীর বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জুর দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে প্রশাসক বসানোর বিষয়টি গত কয়েকমাস পূর্বে স্থগিত করেছেন মাহামান্য হাইকোর্টের বিচারক। তবে এখন পর্যন্ত চেয়ারম্যানকেও দায়িত্বভার অর্পণ করা হয়নি। এর ফলে সেবাপ্রার্থী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাজুবাঘা ইউনিয়ন পরিষদে আগত সেবা প্রার্থীরা জানান, ইউনিয়ন পরিষদে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে আসতে হয়৷ নাগরিক সনদ পত্র, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারেসন সনদ ও নাগরিক প্রত্যয়ন-সহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের স্বাক্ষর দরকার হয়৷ কিন্তু হাইকোর্টে মামলা জনিত কারনে আমাদের চেয়ারম্যান তার চেয়ারে বসতে পারছেন না। আমরা অবিলম্বে উক্ত মামলায় চেয়ারম্যানকে বসানোর আদেশ বহাল করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে এলাকার সুশীল সমাজের অভিমত, স্থানীয় পর্যায়ে জনগণের সেবা কার্যক্রমে নিশ্চিত করার ক্ষেত্রে সরাসরি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানরা জড়িত। তাই সাধারণ জনগণের ভুগান্তি কমাতে দ্রুত বাজুবাঘা ইউনিয়ন পরিষদে প্রশাসক বাতিল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা সুযোগ থাকলে জনগণের ভোটে নির্বাচিত সতন্ত্র ইউপি চেয়ারম্যানদের বহাল করা আবশ্যক।

এ বিষয়ে বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু বলেন, আমি বিএনপির ভোটে নির্বাচিত চেয়ারম্যান। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। হতে চাই একজন সেবক। বর্তমানে মহামান্য হাইকোর্টের বিচারক আমার দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রশাসক দিয়ে দায়িত্ব পালনের  বিষয়টি স্থগিত আদেশ দিয়েছেন। আশা করছি, সামনের তারিখে চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব ভার দিবেন। আমি দায়িত্ব পেলে জনগণ পুর্ণাঙ্গ সেবা পাবে।

এ প্রসঙ্গে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, উপজেলা প্রশাসনে জনবল সংকোট থাকার কারনে আমরা ইউনিয়ন পরিষদে কাঙ্খিত সেবা দিতে পারছিনা। এ কারনে ব্যাপক জনবহুল এলাকা উপজেলার বাউসা ইউপিতে ইতোমধ্যে বিএনপি সমর্থীত একজন সদস্যকে সর্ব সম্মতি ক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। বাজুবাঘা নিয়ে চেয়ারম্যান আদালতের শরণাপন্ন হয়েছেন। সেখান থেকে রায় পেলে খুব শীর্ঘই তিনি দায়িত্বভার গ্রহন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102