বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সাভারে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাভার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তফা (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।

গতকাল ৫ জুলাই ২০২৬ খ্রি. বেলা ১১টার দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

​গ্রেফতারকৃত আসামির পরিচয়, মোঃ মোস্তফা (৫০)
​পিতা: মৃত আঃ লতিফ, ​মাতা: জায়েদা খাতুন
​ঠিকানা: সাং-নতুনপাড়া, হেমায়েতপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

​উদ্ধারকৃত মাদক, গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ০৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৮,০০০ (আঠারো হাজার) টাকা।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোস্তফা একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102