বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), ধামরাই, ঢাকা-এর আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ঢাকা-২০, ধামরাই) আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামরাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-এর সভাপতি ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামছুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আল মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সমবায় কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভিন্ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরা এবং গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102