শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর মিড ডে মিলে যদি পচা খাবার সরবরাহ করা হয়, তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি সিদ্ধান্ত মাদকবিরোধী সেমিনার,বিতর্ক, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর লিবিয়া থেকে ফিরেছেন ১৭২ বাংলাদেশি

শিক্ষা মন্ত্রী বলেছেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

সোমবার, ২২ জুন ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘২০ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা গত সপ্তাহেই মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী অনুমোদন করেছি। এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং, মেডিক্যাল সায়েন্স, আইসিটি’র মত বিষয়গুলো থাকবে। নোয়াখালী বিশ্ববিদ্যালয়েরও সেই ধরনের ‘ইনক্লুসিভ’ বিশ্ববিদ্যালয় হওয়ার সক্ষমতা রয়েছে। তাদের সেই জায়গা, অবস্থান ও পরিবেশ রয়েছে। তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, ‘ডিন’স এওয়ার্ড’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। কারণ এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়। এই স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে। পুরস্কারপ্রাপ্তরা আগামীর বাংলাদেশ গড়ার কাজে অনুপ্রাণিত হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। আমরা যদি আমাদের জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তৈরি করতে পারি, তাহলে তারা বিদেশে গিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারে। এজন্য মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে ।

তিনি বলেন, আগামী ২ জুলাই চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারাদেশে অনুষ্ঠিত হবে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যেসব বিষয় কমন, সেগুলোর প্রশ্নও একই করা হবে। আমরা শিক্ষায় কোনো বৈষম্য রাখতে চাই না।

তিনি আরো বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট দ্রুতই কেটে যাবে। হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। বিষয়টি সংসদে উত্থাপনের পর আদালতের নজরে এসেছে এবং আগামী ২ জুলাইয়ের আপিল বিভাগে নিষ্পত্তি হলে এই সমস্যার সমাধান হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জন শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

মন্ত্রী এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, এবারের পরীক্ষা যেন শতভাগ দুর্নীতিমুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102