বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলা দেশি অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত সরাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর খাল খনন প্রকল্প পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা -খরা-আসাদুল হাবিব দুলু এমপি

কুমিল্লা তিতাসে গোমতী নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসার ছাত্র মিরাজের মরদেহ উদ্ধার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় গোমতী নদীতে ডুবে নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্র মিরাজ হোসেন (১০)-এর মরদেহ কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মিরাজ হোসেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন (মিয়া)-এর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য শিশুদের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল মিরাজ। একপর্যায়ে অসাবধানতাবশত সে গোমতী নদীর পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানের একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মিরাজের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102