কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা দুই আসনের সাবেক এম পি ও বিশিষ্ট নারী উদ্যোক্তা এফবিসিসিআই সাবেক সভাপতি সেলিমা আহমেদ মেরি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান মতলব আহমেদের সহধর্মিণী, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ শনিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সেলিমা আহমেদের মৃত্যুতে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও রাজনীতির অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মজীবনে দেশের অর্থনৈতিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত মুখ। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন। তাঁর কর্মময় জীবন দেশের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমা সেলিমা আহমেদের জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা, ওয়া আফিহা, ওয়া’ফু আনহা। আমিন।