সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম

কুমিল্লা তিতাসে বলরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ” এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এগারো জুন দুই হাজার ছাব্বিশ বাদ আসর নাগেরচর মধ্যপাড়ায় বিএনপির এই ওয়ার্ড কার্যালয়টি উদ্বোধন করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে উদ্বোধন করা হলো ৫নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যালয়টির উদ্বোধন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা বলেন— স্বৈরাচারী শাসনের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের এই নতুন বাংলাদেশে সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা মাঠে থাকবে। এই অস্থায়ী কার্যালয়টি এলাকার নেতাকর্মীদের মাঝে পারস্পরিক মেলবন্ধন তৈরি করবে এবং জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের উপচে পড়া ভিড় অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। স্থানীয় নেতাকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্দোলনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান।
পরিশেষে, তৃণমূলের এই নবজাগরণ আগামী দিনে তিতাস উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে— এমনটাই প্রত্যাশা দলটির সাধারণ কর্মীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া। কিন্তু বিশেষ কাজে আটকা পড়ায় তিনি উপস্থিত থাকতে পারেন নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩নং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার মোহাম্মদ হুমায়ূন সরকার, এম এ রহিম, মোহাম্মদ শাহাজাহান মুকুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মোল্লা, কামাল হোসেন ভূইয়া, মাহবুব ভূইয়া, সুবেদ আলী মোল্লা, বলরামপুর ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব মোহাম্মদ কবির হোসেন, পাঙ্গাশিয়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, হাবিবুর রহমান মোল্লা, জাবেদ হোসেন, মোহাম্মদ ইসমাইল সরকার, মোহাম্মদ নুরুজ্জামান, কামাল পাশা, বাদল, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমির হোসেন ভূইয়া, টিপু মিয়া, খোকন ভূইয়া, সোহরাব, মহিম, দুলাল, আক্তার, রেনু ভূইয়া, করম আলী, মুকবুল সরকার, রিয়াজুল, সাদেক মোল্লা, জাকির হোসেন, শেখ ফরিদ ও শওকত প্রমূখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মোহাম্মদ আরিফুল ইসলাম। পরে নাগেরচর দূর্গাপুর বিশ্বকাপ ফুটবল সমর্থন গোষ্ঠী বড় পর্দায় খেলা দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102