সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ১৪ জুন ২০২৬

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে।

আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত “Validation Workshop on the
Bangladesh Education Sector Analysis (ESA) 2026” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে । এছাড়া প্রাথমিকের সকল শিক্ষার্থীদের শীঘ্রই ‘মিড-ডে মিল’ প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে নিয়ে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ এর সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আগামীর বাংলাদেশ’ গড়তে শিক্ষাখাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ, বাংলাদেশ এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাই কমিশনের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, বাংলাদেশে ইউরোপিয়াtন ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102