সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম

কুমিল্লা তিতাসের সাহাপুর গ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা: রক্তাক্ত ৩, তিতাস থানায় অভিযোগ দায়ের

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
​কুমিল্লার তিতাস থানাধীন সাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরো/ধের জেরে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন (৬৩) এবং তাঁর পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১২ জুন দুপুরে সাহাপুর গ্রামের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় বিএনপি নেতা জসিম উদ্দিন, তাঁর স্ত্রী সেলোয়ার বেগম এবং ছেলে জহিরুল ইসলাম বাইজিদ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
​ঘটনার বিবরণ:
থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা ও বিএনপি নেতা জসিম উদ্দিনের সাথে বিবাদী সালমান (৩৩), মনিরা বেগম (৫০) ও তাছলিমা (৩০) দের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিবাদীরা লোহার রড, পাইপ, ছেনি, রামদা ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক সীমানায় বেড়া নির্মাণ করতে যান। এতে জসিম উদ্দিন বাধা দিলে হামলাকারীরা দলবদ্ধভাবে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
​নৃশংস হামলা ও লুটপাটের অভিযোগ:
​ভুক্তভোগী বিএনপি নেতা জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করা হলে তাঁর বাম কান কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
​বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাঁর ছেলে জহিরুল ইসলাম বাইজিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা তাঁর মাথায় একাধিক সেলাই দিয়েছেন।
​বাধা দিতে গেলে জসিম উদ্দিনের স্ত্রীর ওপরও চড়াও হয় হামলাকারীরা এবং তাঁর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​আইনি পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি:
আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে ভুক্তভোগী পরিবারটি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​সাহাপুর গ্রামে একজন প্রবীণ রাজনৈতিক কর্মী ও তাঁর পরিবারের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102