শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জুলাই এমন একটি মাস, যা এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবেনা, শিক্ষামন্ত্রী মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে — ভূমিমন্ত্রী শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই —-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসসিসির ৭৫ টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা আশুলিয়ায় ওসির বিরুদ্ধে গুজবের অভিযোগ বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে ব্যবস্থা নেয়ার দাবি!

কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী রাস্তা নেমে এসেছেন। আজ রোববার (৩১ মে) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গেলো ১১ মে তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়াকে পূর্বপরিকল্পিতভাবে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর তিতাস থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং এজাহারনামীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় লতিফ ভূঁইয়ার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় শতশত সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং অবিলম্বে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102